ঢাকাঃ বৈরী আবহাওয়ার কারণে ঢাকাগামী ৪টি যাত্রীবাহী বিমান জরুরি ভিত্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শনিবার (৩১ মে) বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা ১৫ মিনিটের মধ্যে এসব ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে।
ফ্লাইটগুলোর মধ্যে ছিলো দুবাই থেকে আসা এয়ার আরাবিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ৫১৪। এছাড়া কক্সবাজার-ঢাকা রুটে চলাচলকারী এয়ার অ্যাস্ট্রার ৪৪৬ নম্বর ফ্লাইট, রাজশাহী-ঢাকা রুটের ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস১৬৪ এবং সৈয়দপুর-ঢাকা রুটের বিএস১৮৮ নম্বর ফ্লাইটটি বিকল্প অবতরণের সিদ্ধান্ত নেয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার আকাশে মেঘাচ্ছন্নতা ও দৃষ্টিসীমা হ্রাস পাওয়ায় পাইলটগণ নিরাপত্তাজনিত কারণে চট্টগ্রামে অবতরণ করেন।
তিনি আরও জানান, আবহাওয়া স্বাভাবিক হলে ফ্লাইটগুলো যাত্রীসহ পুনরায় ঢাকায় ফেরত যাই।
-B