ঢাকাঃ ঢাকায় নিযুক্ত জার্মান দূতাবাস জানিয়েছে, শেনজেনভুক্ত দেশে ভ্রমণের জন্য ভিসা আবেদন অবশ্যই সেই দেশের প্রধান গন্তব্য বা প্রধান অবস্থানের বিচার করে সংশ্লিষ্ট দূতাবাস/কনস্যুলেটে করতে হবে। ভুল দূতাবাসে আবেদন করলে ভিসা আবেদন অবিলম্বে প্রত্যাখ্যান হতে পারে বলে দূতাবাস জানিয়েছে।
জার্মান দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেনজেন ভিসার ক্ষেত্রে আবেদনকারীদের ভুল দূতাবাসে আবেদন করা থেকে সাবধান থাকতে হবে।
শেনজেন ভিসা নীতিমালা অনুযায়ী, আবেদনকারীকে সাধারণত সেই দেশের দূতাবাসে আবেদন করতে হয় যেখানে তিনি সবচেয়ে দীর্ঘ সময় অবস্থান করবেন বা যেখানেই তার প্রধান ভ্রমণের উদ্দেশ্য থাকে। শেনজেন ভিসা কোড অনুযায়ী 'প্রধান গন্তব্য'‑এর ভিত্তিতে আবেদনকারীকে সঠিক দূতাবাসে আবেদন করা বাধ্যতামূলক।
জার্মান দূতাবাস পূর্বেও আবেদনকারীদের প্রতারণামূলক যোগাযোগ এবং ভুল তথ্য থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়ায় আবেদনকারীদের সচেতন থাকার কথা জানিয়েছে।
-B