দিল্লিতে প্রবল বৃষ্টি, ফ্লাইট চলাচল ব্যাহত 

-মনিটর রিপোর্ট Date: 25 May, 2025
দিল্লিতে প্রবল বৃষ্টি, ফ্লাইট চলাচল ব্যাহত 

ঢাকাঃ ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকা। রাস্তাঘাট প্লাবিত হয়ে গাছ উপড়ে পড়ে মানুষজন দুর্ভোগে পড়েছেন। এছাড়া প্রবল বৃষ্টিপাতের কারণে দিল্লিতে ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে।

রবিবার (২৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, বৃষ্টির মধ্যে ঘণ্টায় ৪০-৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে থাকায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে। রাত ৩টা ৫৯ মিনিটে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ভারতীয় উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো জানায়, আবহাওয়ার খারাপ পরিস্থিতির কারণে তাদের ফ্লাইট কিছু সময়ের জন্য বিঘ্নিত হচ্ছে।

এ পরিস্থিতিতে ভারতের আবহাওয়া বিভাগ জনগণকে খোলা জায়গা এড়িয়ে চলার, গাছের নিচে আশ্রয় না নেওয়ার, দুর্বল বা পুরোনো দালান থেকে দূরে থাকার এবং জলাশয়ের কাছে না যাওয়ার পরামর্শ দিয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor