রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

-মনিটর অনলাইন Date: 22 February, 2026
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩

ঢাকাঃ রাশিয়ার পূর্বাঞ্চলের আমুর অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

আমুর অঞ্চলের সরকার এক বিবৃতিতে জানিয়েছে, আগের দিন রাডার থেকে নিখোঁজ হওয়া ‘রবিনসন’ মডেলের হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ রোমনেনস্কি জেলায় উদ্ধার করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে ৩ জনের মৃতদেহ পাওয়া যায়। দুর্ঘটনায় কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করেছে উদ্ধারকারী দল।

প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে পূর্ব-সাইবেরিয়ান পরিবহন প্রসিকিউটরের কার্যালয় পৃথক এক বিবৃতিতে জানায়, হেলিকপ্টারটির মালিকানা নিহত পাইলটের নামে ছিল। সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে তারা দাবি করেছে, পাইলটের উড়োজাহাজটি পরিচালনার বৈধ অনুমতি ছিল না।

এছাড়াও হেলিকপ্টারটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়নি বলেও ধারণা করছে তদন্ত-সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor