ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

-মনিটর অনলাইন Date: 15 June, 2025
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৭

ঢাকাঃ ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরাখণ্ডে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। 

রবিবার (১৫ জুন) উত্তরাখণ্ডের কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর উদ্দেশ্যে যাত্রার সময় দুর্ঘটনার শিকার হয় হেলিকপ্টারটি। এতে পাইলটসহ সাত আরোহী ছিলেন। ভারতের সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, হেলিকপ্টারটি রাজ্যের গৌরীকুণ্ড এলাকায় নিখোঁজ হয়েছিল।

হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি জঙ্গলে বিধ্বস্ত হয় এবং সাতজন নিহত হন। মাত্র ১০ মিনিটের যাত্রার সময়, হেলিকপ্টারটি গৌরীকুণ্ড ও সোনপ্রয়াগের মাঝামাঝি বিধ্বস্ত হয়।

উত্তরাখণ্ড সিভিল অ্যাভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাটি সকাল ৫টা ২০ মিনিটে ঘটে। হেলিকপ্টারটিতে ৭জন ছিলেন – ৬জন তীর্থযাত্রী এবং একজন পাইলট। তীর্থযাত্রীরা এসেছিলেন উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট থেকে।

 প্রাথমিকভাবে প্রযুক্তিগত ত্রুটি ও খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

স্থানীয়রা তাদের গবাদি পশুর জন্য চারা সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হেলিকপ্টারটি জঙ্গলে পরে থাকতে দেখেন। এরপর জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীর দল ঘটনাস্থলের দিকে রওনা হয়। উদ্ধার অভিযান চলছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী, স্থানীয় প্রশাসন এবং অন্যান্য উদ্ধারকারী দল উদ্ধার কার্যক্রমে নিয়োজিত রয়েছে।

এর আগে ২ মে কেদারনাথ মন্দির খুলে দেওয়ার পর, এই নিয়ে ৬ সপ্তাহে ৫ম হেলিকপ্টার দুর্ঘটনা এটি।

-B

Share this post



Also on Bangladesh Monitor