ঢাকাঃ বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালন করা হবে।
২০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ঢাকা বিমানবন্দরে পরিস্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ ২০২১ উদ্বোধন করেন বাংলাদেশ বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান।
অনুষ্ঠানে ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসানসহ অন্যান্য বিমানবন্দর ও বিমান কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।