কক্সবাজার : পর্যটন ও সমুদ্র শহর কক্সবাজারে আজ মঙ্গলবার (৬ জানুয়ারি)চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সঙ্গে ঘণ্টায় ১৫-২০ কিলোমিটার বেগে ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে।
নীরব নীল সমুদ্র আর হিমেল বাতাসে ভিজছে শহর, যা পর্যটক ও স্থানীয়দের জনজীবনেও এর প্রভাব ফেলেছে।
অন্যদিকে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ ও পার্বত্য বান্দরবান জেলায় সোমবার (৫ জানুয়ারি)ছিল তাপমাত্রার সর্বনিম্ন রেকর্ড।
এদিন টেকনাফে ১১.২ সেলসিয়াস ও বান্দরবানে ১১ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কক্সবাজার আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজকের তাপমাত্রা ১৩.৫ সেলসিয়াস । এই তাপমাত্রা কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন রেকর্ডকৃত তাপমাত্রা।
অপরদিকে, শীত বেশি হওয়ায় জনজীবনেও এর প্রভাব পড়েছে, মানুষের আনাগোনাও কম। ফলে, পর্যটন মৌসুম হলেও বছর শুরুতে বেশি উপস্থিতি থাকলেও এখন কিছুটা পর্যটক কমেছে।
-B