ঢাকাঃ ঈদুল ফিতরকে ঘিরে সরকারি সব অফিসে টানা ছুটি থাকলেও চট্টগ্রাম বন্দরসহ দেশের সব কাস্টম হাউজ ও শুল্ক স্টেশন খোলা থাকবে। ফলে সীমিত আকারে আমদানি-রফতানি কার্যক্রম চালু থাকবে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার (১১ মার্চ) এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানিয়েছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭-২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রফতানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ-সংক্রান্ত আদেশ এরই মধ্যে দেশের সব কাস্টমস কমিশনারের কাছে পাঠানো হয়েছে।
এছাড়া আমদানি-রফতানি কার্যক্রম পরিচালনার সুবিধার জন্য এ নির্দেশের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, ফরেন চেম্বার, বিজিএমইএ, বিকেএমইএ, ফ্রেইট ফরওয়ার্ডার্স অ্যাসোসিয়েশন, শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সব পক্ষকে জানানো হয়।
-B