এনএইচটিটিআই তে ন্যাশনাল সার্টিফিকেট কোর্সের উদ্বোধন

মনিটর রিপোর্ট Date: 27 June, 2024
এনএইচটিটিআই তে ন্যাশনাল সার্টিফিকেট কোর্সের উদ্বোধন

ঢাকাঃ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাখালিস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট (এনএইচটিটিআই) এ আজ বৃহস্পতিবার (২৭ জুন) ন্যাশনাল সার্টিফিকেট কোর্সসমূহের উদ্বোধন করা হয়।

কোর্সসমূহের মধ্যে রয়েছে ১) ফ্রন্ট অফিস এন্ড সেক্রেটারিয়েট অপারেশন্স ২) ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন্স ৩) ফুড এন্ড বেভারেজ সার্ভিস ৪) বেকারি এন্ড পেস্ট্রি প্রোডাকশন্স ৫) হাউজ কিপিং এন্ড লন্ড্রি অপারেশন্স এবং ৬) ট্রাভেল এজেন্সী এন্ড ট্যুর অপারেশন্স ।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম আফতাব হোসেন প্রামানিক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোয়াবের প্রেসিডেন্ট রাফিউজ্জামান।সভাপতিত্ব করেন এনএইচটিটিআই এর অধ্যক্ষ শাকের হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান প্রশিক্ষণার্থীদের দৃঢ় প্রতিজ্ঞা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে দক্ষ প্রশিক্ষণার্থী তৈরিতে এনএইচটিটিআই এর ভুমিকা বিশেষভাবে স্মরণ করেন।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১৯৭৪ সাল হতে এযাবৎ প্রায় ৫২,০০০ দক্ষ হোটেল ও পর্যটন কর্মী তৈরি করেছে যারা কেবল দেশেই নয় বিদেশেও সুনামের সাথে কাজ করছে এবং অনেকেই নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে।

তিনি জানান, এনএইচটিটিআই পরিচালিত হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা সম্পর্কিত স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্সসমূহের সিলেবাস প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে যা এর প্রশিক্ষণকে যুগোপযোগী করে রাখছে।

তিনি পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন কোর্স চালু করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে কাজের মাধ্যমে এই শিল্পে নেতৃত্ব প্রদান করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহবান জানান। তিনি কাজের পাশাপাশি উদ্যোক্তা হবারও আহবান জানান।

সভাপতির বক্তব্যে এনএইচটিটিআই এর অধ্যক্ষ শাকের হোসেন বাংলাদেশে দক্ষ কর্মী তৈরি ও তাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এনএইচটিটিআই এর ভুমিকাকে স্মরণ করেন। 

উল্লেখ্য , লিখিত ও মৌখিক পরীক্ষায় যাচাই-বাছাইয়ের পর এ বছর ২৩১ জন ছাত্র /ছাত্রী প্রতিষ্টানটিতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। 

-B

Share this post



Also on Bangladesh Monitor