বাণিজ্য মেলা উদ্বোধন নতুন সরকার গঠনের পর 

মনিটর রিপোর্ট Date: 08 January, 2024
বাণিজ্য মেলা উদ্বোধন নতুন সরকার গঠনের পর 

ঢাকা: ২০২৪ সালের প্রথম দিন ১ জানুয়ারি উদ্বোধন হলো না ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নতুন সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কবে নাগাদ শুরু হবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। যেদিনই শুরু হবে সেদিন থেকেই পরবর্তী এক মাসব্যাপী চলবে এই মেলা।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।  বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, নির্বাচনের কারণে এবার পহেলা জানুয়ারি আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হয়নি।

তিনি জানিয়েছেন, মেলার সব প্রস্তুতি সম্পন্ন করেছে ইপিবি। উদ্বোধনের তারিখ নতুন সরকার গঠনের পরে বাণিজ্য মন্ত্রণালয় নির্ধারণ করবে বলেও জানিয়েছেন তিনি।  

তবে ইপিবি জানিয়েছে, আগামী ১৫ জানুয়ারি থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু করার প্রস্তুতি রয়েছে। তবে তা নির্ধারিত হবে নতুন সরকার গঠনের পরে।

জানা গেছে, গত দুই বছর ধরে ঢাকার পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) হচ্ছে বাণিজ্য মেলা। এ বছর অর্থাৎ ২০২৪ সালেও তৃতীয়বারের মতো সেখানেই বসছে বাণিজ্য মেলা। সেখানে এখন চলছে বিভিন্ন ধরনের প্রস্তুতিমূলক কাজ।

-B

Share this post



Also on Bangladesh Monitor