ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা চালুর উদ্যোগ

-মনিটর রিপোর্ট Date: 03 June, 2025
ইন্দোনেশিয়ায় বাংলাদেশিদের অন অ্যারাইভাল ভিসা চালুর উদ্যোগ

ঢাকাঃ বাংলাদেশিদের জন্য শিগগিরই ইন্দোনেশিয়ায় ‍অন এরাইভাল ভিসা চালুর চেষ্টা চলছে। এ নিয়ে দুই দেশ কাজ করছে বলে জানান সফররত ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ান নাসির। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

সোমবার (২ জুন) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন উপমন্ত্রী।

বাংলাদেশিদের জন্য ইন্দোনেশিয়ার অন অ্যারাইভাল ভিসা চালু নিয়ে করা প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে। করোনার পর ভিসার ক্ষেত্রে ইন্দোনেশিয়াতে নতুন প্রক্রিয়া ও পর্যালোচনা শুরু হয়। বাংলাদেশের বিষয়টি ফিরে গিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরব, যাতে বাংলাদেশিদের জন্য ভিসা প্রাপ্তি সহজ হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor