কক্সবাজার বিমানবন্দর থেকে অক্টোবরের মাঝামাঝি থেকে সীমিত পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।
রবিবার (১৭ আগস্ট) দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, 'আমরা আজকে বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মিত রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সম্ভব হবে।
তিনি আরও বলেন, 'কত শতাংশ কাজ শেষ তা বলা না গেলেও মাঝামাঝি সময়ে শুরু করা সম্ভব। যার জন্য আমাদের প্রস্তুতি শেষের পথে।
পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
-B