ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

- মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 14 October, 2024
ফ্লাইটে পেজার-ওয়াকিটকি নিষিদ্ধ করল ইরান

তেহরান: লেবাননে সম্প্রতি ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে সব ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে ইরান।

ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল হিজবুল্লাহ ও ইরান। 

ইরানের বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থার মুখপাত্র জাফর ইয়াজারলো জানিয়েছেন, সেলফোন ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস ফ্লাইটের কেবিন বা লাগেজে বহন করা যাবে না। 

উল্লেখ্য, সপ্তাহ তিনেক আগে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সদস্যদের লক্ষ্য করে পেজার ও ওয়াকিটকির মাধ্যমে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। এতে অন্তত ৩৯ জন নিহত এবং প্রায় তিন হাজার মানুষ আহত হন। আহতদের মধ্যে তেহরানের লেবানন রাষ্ট্রদূত মোজতাবা আমানিও ছিলেন। 

ওই ঘটনার পর ফ্লাইটে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা এমিরেটস। এছাড়া, অক্টোবরের শুরুতে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের ফ্লাইট বন্ধ করে দেয় বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থা।

-B

Share this post



Also on Bangladesh Monitor