বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে সরকার

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 30 August, 2021
বাংলাদেশ থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে সরকার

ঢাকাঃ দীর্ঘ চার মাস ভ্রমণ নিষেধাজ্ঞার পর, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে ইতালীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।

২৮ অগাস্ট ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করে নতুন অধ্যাদেশ স্বাক্ষর করেছেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা, যা ৩১ আগস্ট থেকে কার্যকর হবে।

যাত্রীদের অবশ্যই নিন্মলিখিত শর্তসমূহ মেনে ইতালি প্রবেশ করতে হবেঃ

ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।

ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ PCR Test এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

Share this post



Also on Bangladesh Monitor