মহাকবির জন্মদিন - সাগরদাঁড়িতে বসছে মধুমেলা

-মনিটর রিপোর্ট Date: 19 October, 2024
 মহাকবির জন্মদিন - সাগরদাঁড়িতে বসছে মধুমেলা

যশোর: মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবার কবির জন্মস্থান যশোরে কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে সাতদিনব্যাপী গ্রামীণ মেলা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ‘মধুমেলা’ নামের এই আয়োজন। মেলা শেষ হবে ৩০ জানুয়ারি।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুমেলা প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, সুস্থ ও সুন্দর পরিবেশে আয়োজনের জন্য মধুমেলা ইজারা দেওয়া হবে। এছাড়া এ মেলায় জুয়া, লাটারি, হাউজিসহ পুতুলনাচ, ভ্যারাইটি শো’র নামে অপসাংস্কৃতিমূলক কোনো আয়োজন যাতে না থাকে সে ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়। 

-B

Share this post



Also on Bangladesh Monitor