ভ্রমণ ভিসা নিয়ে মালদ্বীপ দূতাবাসের সতর্কবার্তা

-মনিটর রিপোর্ট Date: 19 August, 2025
ভ্রমণ ভিসা নিয়ে মালদ্বীপ দূতাবাসের সতর্কবার্তা

ঢাকা: ভ্রমণ ভিসায় মালদ্বীপ গিয়ে কাজের চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে বলে জানিয়েছে মালদ্বীপ বাংলাদেশ হাইকমিশন।

রবিবার (১৭ আগস্ট) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, ‘ভ্রমণ ভিসায়/ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। মালদ্বীপ আসার আগে ওয়ার্ক পারমিট যাচাই করতে অনুরোধ করেছে মালদ্বীপ হাইকমিশন।’

-B

Share this post



Also on Bangladesh Monitor