গ্লোবাল এমভিটি পার্টনার ইম্প্যাক্ট পার্সন এওয়ার্ড পেলেন মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 31 December, 2024
গ্লোবাল এমভিটি পার্টনার ইম্প্যাক্ট পার্সন এওয়ার্ড পেলেন মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ

ঢাকাঃ ভারতের রাজধানী নয়াদিল্লিতে সার্ভিস এক্সপার্ট প্রমোশন কাউন্সিল আয়োজিত সাঞ্জীভানি ২০২৪ অনুষ্ঠানে ‘গ্লোবাল এমভিটি পার্টনার ইম্প্যাক্ট পার্সন এওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশের চিকিৎসা সহায়তা ও চিকিৎসা পর্যটন বিষয়ক প্রতিষ্ঠান মেডিএইডার-এর প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামিম।

সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এই অনুষ্ঠানে এসইপিসি’র পক্ষে এওয়ার্ডটি শাব্বির আহমদ তামিমের হাতে তুলে দেন এশিয়ার অন্যতম সেরা কার্ডিয়াক সার্জন ও মেদান্তা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা নরেশ ত্রেহান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসইপিসি’র ডিজি ড আবে সিনহা ও ফেডারেশন অভ হেলথকেয়ার এন্ড ওয়েলনেস প্রমোশন কাউন্সিল-এর প্রেসিডেন্ট দালিপ কুমার চোপড়া।

উল্লেখ্য, শাব্বির আহমদ তামিম দীর্ঘদিন ধরে বিশ্বব্যাপী মেডিকেল ট্যুরিজমের প্রসারে কাজ করে আসছেন।

T

Share this post



Also on Bangladesh Monitor