রাজধানীতে শুরু হলো তিনদিনের মেডিক্যাল প্রদর্শনী- মেডএক্সপো ২০২৪

মনিটর অনলাইন Date: 06 November, 2024
রাজধানীতে শুরু হলো তিনদিনের মেডিক্যাল প্রদর্শনী- মেডএক্সপো ২০২৪
অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডঃ এ. কে. আজাদ খান আজ রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল ঢাকা হোটেলের বলরুমে তিনদিনব্যাপী স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম প্রদর্শনী- মেডএক্সপো ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বাডাস এর হাসপাতাল প্রকল্পের উপদেষ্ঠা ডঃ এম. এ. রশীদসহ অন্যান্যদের দেখা যাচ্ছে।

ঢাকা, ৬ নভেম্বর ২০২৪ - আজ থেকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে শুরু হলো তিনদিনের দশম স্বাস্থ্যসেবা ও মেডিক্যাল সরঞ্জাম প্রদর্শনী ‘মেডএক্সপো ২০২৪’। প্রদর্শনীটির আয়োজন করেছে শীর্ষস্থানীয় কম্যুনিকেশন্স ও ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপ।

আজ সকালে মেডএক্সপো ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রেসিডেন্ট জাতীয় অধ্যাপক ডঃ এ. কে. আজাদ খান।

রাজধানীতে শুরু হলো তিনদিনের মেডিক্যাল প্রদর্শনী- মেডএক্সপো ২০২৪

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম, বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ এবং বাডাস এর হাসপাতাল প্রকল্পের উপদেষ্ঠা ডঃ এম. এ. রশীদ, বেবেল এর ব্যবস্থাপনা পরিচালক আরেফিন হোসেন, এপোলো হসপিটাল চেন্নাইয়ের ভাইস-প্রেসিডেন্ট জিতু জোশ, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা’র এফএনবি পরিচালক অলিভিয়ার লরাক্স।

বাংলাদেশ, ভারত, থাইল্যান্ডের শীর্ষস্থানীয় হাসপাতাল, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানি প্রদর্শনীতে তাদের সর্বশেষ স্টেট অফ দা আর্ট পন্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনী চলাকালে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পন্য ও সেবার ওপর বিশেষ মূল্যছাড় প্রদান করছে। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা আগ্রহী ব্যাক্তিদের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি বিষয়ে বিনামূল্যে পরামর্শ প্রদান করছেন।

রাজধানীতে শুরু হলো তিনদিনের মেডিক্যাল প্রদর্শনী- মেডএক্সপো ২০২৪

প্রতিষ্ঠান ট্রিউন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ওয়াহিদুল আলম জানান, “মেডিক্যাল প্রদর্শনীটি স্বাস্থ্যসেবা খাতের বিভিন্ন স্টেকহোল্ডারদের জন্য সরাসরি যোগাযোগের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মেডএক্সপো ২০২৪ এ স্বাস্থ্যসেবা, মেডিক্যাল বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সর্বশেষ অগ্রগতি প্রদর্শিত হবে। সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতারা উভয়েই এই প্রদর্শনী থেকে লাভবান হবেন বলে বিশ্বাস করি”।

প্রদর্শনী চলাকালে ৭ নভেম্বর বিকেল ৩টায় ভারতের এপোলো হসপিটালস গ্রুপ স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি সেমিনার আয়োজন করবে। প্রদর্শনী ভেন্যুতে আয়োজিত সেমিনারটিতে জয়েন্ট প্রতিস্থাপনে রোবট প্রযুক্তির ব্যবহার এবং ল্যাপরোস্কপিক সার্জারিতে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হবে।    

তিনদিনব্যাপী প্রদর্শনীটি আগামী ৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেডএক্সপো ২০২৪ এর হসপিটালিটি পার্টনার ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এবং মিডিয়া পার্টনার বাংলাদেশ মনিটর।

-N

Share this post



Also on Bangladesh Monitor