ঢাকাঃ যুক্তরাষ্ট্রের মিশিগান ষ্টেটের ওয়ারেন সিটির আল ইহসান ইসলামী সেন্টারে বাংলাদেশ দূতাবাস ওয়াশিংটন মিশিগানে ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করা হয়।
৩১শে মে শনিবার ও ১ জুন রবিবার ২ দিনব্যাপী ভ্রাম্যমান এই কনস্যুলার সেবা প্রদান করা হয়।
২ দিনের কনস্যুলেট সার্ভিসে ৩৬২টি এনভিআর, ৩৩৮ টি ই-পাসপোর্ট ও ১১টি পাওয়ার অব এটর্নী সম্পন্ন হয়। সর্বমোট ৭১১ জন সেবা গ্রহণ করে।
এদিকে বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউ এস এর আয়োজনে কনস্যুলার সেবা প্রদান করতে আসেন বাংলাদেশ ওয়াশিংটন দূতাবাসের ১১ জন কর্মকর্তা।
বাংলাদেশ সোসাইটি অব মিশিগান ইউএসএ এর নেতৃবৃন্দের মধ্যে দেওয়ান আকমল চৌধুরী, সেলিম আহমদ, মোস্তফা কামাল, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহাদাত হোসেন মিন্টুসহ সহ যারা সেবা প্রদানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সকলকে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই আয়োজনের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ১ লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন মিশিগান ষ্টেটে। বিগত দিনের সরকার নানা ধরনের আশা - ভরসা দেওয়ার পরেও মিশিগান ষ্টেটে একটি স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন হয়নি।
এবার বর্তমান সরকারের কাছে মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের প্রাণের দাবি শুধুমাত্র ঘোষণা বা কাগজে কলমেই মধ্যেই সীমাবদ্ধ নয়, ভোগান্তি কমাতে এখানে একটি দৃশ্যমান স্থায়ী কনস্যুলেট অফিস স্থাপন করা হোক।
-B