সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু শনিবার 

- মনিটর রিপোর্ট  Date: 15 January, 2025
সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব শুরু শনিবার 

নারায়ণগঞ্জ : আগামী ১৮ জানুয়া‌রি থে‌কে ১৩ ফেব্রুয়া‌রি পর্যন্ত বাংলা‌দে‌শ লোক ও কারু‌শিল্প ফাউ‌ন্ডেশন প্রাঙ্গণ সোনারগাঁয়ে,"মাসব্যাপী লোক কারু‌শিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫" অনু‌ষ্ঠিত হ‌বে। 

এ উপলক্ষ্যে ফাউন্ডেশনের লাইব্রেরি ভবনের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম, লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে এম আজাদ সরকার, সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল কালামসহ স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভায় আগামী ১৮ জানুয়ারি শনিবার থেকে মাসব্যাপী লোকজ মেলাটি বাংলাদেশসহ বিশ্ব দরবারে কিভাবে জনপ্রিয়তা পাবে সে বিষয়ে আলোচনা হয়। 

মেলায় গ্রাম-বাংলার প্রকৃত সৌন্দর্য ফুটে উঠাসহ সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে মেলা পরিচালনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক মাহবুবুল আলম।

-B

Share this post



Also on Bangladesh Monitor