সেন্টমার্টিনে আটকা ২ শতাধিক পর্যটক

জাফর আলম, কক্সবাজার Date: 01 October, 2023
সেন্টমার্টিনে আটকা ২ শতাধিক পর্যটক

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় টেকনাফ- সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে সেখান যাওয়া ২ শতাধিক পর্যটক আটকা পড়েছেন।

শনিবার (৩০ সেপ্টেম্বর)সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান।

তিনি সাংবাদিকদের বলেন, বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আটকা পড়া পর্যটকদের জন্য হোটেলের ভাড়া অর্ধেক করা হয়েছে। এর আগে শুক্রবার সকালে টেকনাফ থেকে এমভি বার আউলিয়া জাহাজে করে ৮৫২ জন পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে যান। দুপুরের পর থেকে বৈরী আবহাওয়ার কারণে জাহাজটিতে ছয় শতাধিক পর্যটক টেকনাফ ফিরে এলেও অন্যরা দ্বীপে অবস্থান করেন।

আরও পড়ুন: দীর্ঘ দিন পর সিলেটে পর্যটকের ঢল নেমেছিলো 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, সাগর উত্তাল থাকার কারণে জাহাজ ফিরে যায়নি। অনেক পর্যটক আটকা পড়েছেন। আমাদের পক্ষ থেকে খাবার থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। পর্যটকরা যেন হয়রানি না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।

-B

Share this post



Also on Bangladesh Monitor