দিল্লিতে ধসে পড়লো মুঘল আমলের সৌধ

-মনিটর অনলাইন Date: 16 August, 2025
দিল্লিতে ধসে পড়লো মুঘল আমলের সৌধ

ঢাকাঃ দিল্লির নিজামুদ্দিন এলাকায় মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিস্থলে একটি বাড়ি ধসে পড়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের দিন দিল্লিতে ভয়াবহ দুর্ঘটনা। রাজধানীর হুমায়ুনের সমাধিস্থলে চত্বরের কাছে এক জায়গায় বাড়ির একাংশ ভেঙে পড়েছে বলে খবর। শুক্রবার দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধিসৌধ কমপ্লেক্সের কাছে একটি বাড়ির একাংশ ধসে পড়ে। 

দিল্লি ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে অন্তত আট থেকে নয়জনকে উদ্ধার করা হয়েছে। এলাকায় উদ্ধারকাজ চলছে।

শুক্রবার দিল্লির নিজামুদ্দিন এলাকায় হুমায়ুনের সমাধির চত্বরের দুর্ঘটনার খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে পিটিআই-এর এক প্রতিবেদন অনুসারে জানানো হয়, হুমায়ুনের সমাধির গম্বুজের একাংশ ভেঙে পড়েছে। আর তাতে কমপক্ষে ৮ থেকে ৯ জন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকেল ৪.৩০টার দিকে গম্বুজের একটি অংশ ভেঙে পড়ার খবর আসে। তবে অন্য বহু রিপোর্টে দাবি করা হচ্ছে, ওই সমাধি চত্বরে থাকা একটি জায়গায় ছাদ ভেঙে পড়েছে।

জানা গেছে, ওই এলাকায় দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে গেছে। জানা যায়, প্রায় ষোড়শ শতাব্দীর এই সৌধ নির্মাণের নির্দেশ এসেছিল হুমায়ুনের প্রথম স্ত্রীর নির্দেশে।

এদিকে, বিশাল কুমার নামে এক প্রত্যক্ষদর্শী  বলেন, ‘আমি হুমায়ূনের মাজারে কাজ করি। আওয়াজ শুনে আমার সুপারভাইজার দৌঁড়ে এলেন। আমরা জনগণ ও প্রশাসনকে ডেকেছি। আস্তে আস্তে আমরা আটকে পড়া লোকজনকে বের করে আনি।’

দিল্লি পুলিশ ও দমকল বাহিনী ওই কমপ্লেক্সে উদ্ধারকাজ চালাচ্ছে৷ দক্ষিণ-পূর্ব দিল্লির ডিসিপি জানিয়েছেন, ধসে পড়া ছাদের ধ্বংসস্তূপ থেকে মোট ১০ থেকে ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এসএইচও এবং স্থানীয় কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং পাঁচ মিনিটের মধ্যে সেখানে পৌঁছে উদ্ধার শুরু করেন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিড়ালের অ্যাম্বুলেন্সও। পরে এনডিআরএফও উদ্ধারকাজে যোগ দেয়।

উল্লেখ্য, দিল্লির পুরানা কেল্লার খুব কাছেই তা অবস্থিত। দিল্লির নিজামুদ্দিন পূর্ব এলাকায় অবস্থিত মোঘল আমলের এই সৌধ। কিভাবে তা ভেঙে পড়ল তা নিয়ে উঠছে প্রশ্ন।

-B

Share this post



Also on Bangladesh Monitor