শাহজালালে ভয়াবহ কার্গো জট
বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকির মধ্যে
বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকির মধ্যে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলার কারণে দেশের বিলিয়ন ডলারের রপ্তানি কার্গো শিল্প এখন ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিদিন প্রবেশের জন্য শত শত ট্রাক বিমানবন্দরের বাইরে রপ্তানিপণ্য নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকছে । পণ্য পরিবহন এতটাই বিশৃঙ্খল হয়ে পড়েছে যে ময়মনসিংহ পর্যন্ত ট্রাকের সারি পৌঁছেছে । ফলে, সময়মতো পৌঁছাতে না পারার কারণে ফ্লাইট বাতিলের পাশাপাশি পণ্য রপ্তানির খরচ বাড়ছে।
কার্গো জট বিশৃঙ্খলার এই সুযোগ কাজে লাগিয়ে একটি অবৈধ সিন্ডিকেট দ্রুত পণ্য প্রবেশের সুবিধা দেওয়ার কথা বলে ১০০ থেকে ১৫০ ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগে জানা গেছে ।
রপ্তানি চাহিদা বেড়ে যাওয়া, স্ক্যানিং মেশিন বিকল , বিমান বন্দরের তৃতীয় টার্মিনালের অব্যাহত নির্মাণ কাজ এবং সংশ্লিষ্ট সকল মহলের অনিয়মকে ভুক্তভোগীরা এজন্য দায়ী করছেন ।
বাংলাদেশ ফ্রেইট ফরোয়ার্ড অ্যাসোসিয়েশন (বাফফা) সভাপতি কবির আহমেদ বলেন, নির্ধারিত ফ্লাইটের অনুপস্থিতির কারণে রপ্তানিকারকরা ফ্রেইটার সার্ভিসের উপর অনেকটা নির্ভরশীল হয়ে পড়েছেন, কিন্তু সেটাও নিয়মিতপরিচালিত হচ্ছে না।। ফলে বিমানবন্দরে পণ্যবাহী যানজটের সৃষ্টি হয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য বাংলাদেশ মনিটরকে বলেন, যে কার্গো অপারেশন বর্তমানে মহামারী-পূর্ব সময়ের তুলনায় দেড় গুণ বৃদ্ধি পেয়েছে।