ঘন কুয়াশায় মুম্বাই-গুয়াহাটিগামী ইন্ডিগো এয়ারের একটি উড়োজাহাজ বাংলাদেশের রাজধানী ঢাকায় জরুরি অবতরণ করেছে। শনিবার (১৩ জানুয়ারি)ভোর চারটার দিকে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ভারতের একাধিক গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।খবরে বলা হয়েছে, ঘন কুয়াশায় গন্তব্যস্থল গুয়াহাটি বিমানবন্দর পর্যন্ত যেতে পারেনি ফ্লাইটটি। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে।
মুম্বাই যুব কংগ্রেসের প্রধান সুরাজ সিং ঠাকুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘মুম্বাই থেকে গুয়াহাটিতে যাওয়ার জন্য আমি ওই ফ্লাইটে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশা থাকায় গুয়াহাটির স্থলে ঢাকায় অবতরণ করেছে।’
ঠাকুর আরও লেখেন, ‘৯ ঘণ্টা ধরে আমি আটকা ছিলাম। মণিপুরে (ইম্ফল) ভারত জোড়ো ন্যায় যাত্রায় যাওয়ার কথা ছিল আমার। কিন্তু ঘন কুয়াশা থাকায় তাতে শামিল হতে পারিনি। এখন দেখা যাক, কখন গুয়াহাটি পৌঁছাতে পারি।’
-B