পর্যটনের নতুন দিগন্ত:বরফের মধ্যেই নামল এয়ারবাস

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 25 November, 2021
পর্যটনের নতুন দিগন্ত:বরফের মধ্যেই নামল এয়ারবাস

বিমানবন্দরের রানওয়ে নয়,এ্যান্টার্কটিকায় ধবধবে সাদা বরফের চাদরে অবতরণ করল এয়ারবাস এ ৩৪০ বিমানটি। হাই ফ্লাই নামে এক বাটিক এভিয়েশন কোম্পানি এই নতুন ধরনের পর্যটন চালু করে ইতিহাসে নাম লেখাল।
কেপটাউন থেকে বিমানটি গত ২ নভেম্বর উড়াল দিয়ে ওলফ’স ফ্যাংয়ের ব্যানারে অবতরণ করে এ্যান্টার্কটিকায়। এ্যান্টার্কটিকা টুরিজ্যম কোম্পানি হোয়াইট ডেজার্ট পুরো প্রকল্পটি পরিচালনা করছে।
অ্যান্টার্কটিকায় তিন ঘণ্টার মতো থেকে এয়ারবাস এ৩৪০ আবার ফিরে আসে কেপটাউনে। মোট ২ হাজার ৫০০ নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হয়েছে বিমানটিকে। 
অ্যান্টার্কটিকায় একটি ব্লু-আইস রানওয়ে তৈরি করেছে ‘উলফ ফ্যাং’ নামের একটি পর্যটন সংস্থা। উচ্চ প্রশিক্ষণ ছাড়া ওই বিমানবন্দরে বিমান অবতরণ প্রায় অসম্ভব। তবে সেই চ্যালেঞ্জ সফলভাবে জয় করলেন অ্যান্টার্কটিকায় প্রথম এয়ারবাস এ৩৪০ বিমানের পাইলট ও ক্রুরা। ‘হাই ফ্লাই’ সংস্থা বিমান ও বিমানের ক্রু ভাড়া করে তাদের ইনস্যুরেন্স নিশ্চিত করার পরই এ দুর্দান্ত অভিযান শেষ করেছে।
সংস্থাটি অ্যান্টার্কটিকায় পর্যটনসংক্রান্ত ব্যবসা পরিচালনা করে থাকে। ক্রুদের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন কার্লস মিরপুরি। তিনি ‘হাই ফ্লাই’ কোম্পানির ভাইস প্রেসিডেন্টও। অ্যান্টার্কটিকায় অবতরণ করতে পাঁচ ঘণ্টা সময় লেগেছে বিমানটির।
 

Share this post



Also on Bangladesh Monitor