পানিতে থৈ থৈ নিউইয়র্কের রাস্তা, বিঘ্নিত উড়োজাহাজ পরিষেবা 

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 30 September, 2023
পানিতে থৈ থৈ নিউইয়র্কের রাস্তা, বিঘ্নিত উড়োজাহাজ পরিষেবা 

বৃষ্টিতে বিধ্বস্ত নিউ ইয়র্কের একাংশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পানি জমে গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে শহরে জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। ভারী বৃষ্টির কারণে নিউ ইয়র্কের উড়োজাহাজ এবং মেট্রো পরিষেবাও ব্যাহত হচ্ছে।

নিউ ইয়র্কে শুক্রবার (২৯ সেপ্টেম্বর)সারা দিন মুষলধারে বৃষ্টি হয়েছে। গত কয়েক দশকে এক দিনে এত বৃষ্টি বেশ বিরল। শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার উত্তর-পূর্ব অঞ্চল জুড়েই ভারী বৃষ্টি হয়েছে। রাতভর এই বৃষ্টিতে নিউ ইয়র্কের একাধিক রাস্তা ডুবে গিয়েছে। পানির উপর দিয়েই বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে যাত্রীদের। বেশ কিছু  উড়োজাহাজ ছাড়তেও দেরি হচ্ছে।

আরও পড়ুন: মহাসড়কে নামলো অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধ উড়োজাহাজ

বৃষ্টির কারণে নিউ ইয়র্ক মেট্রোর একাধিক লাইনে পরিষেবা বন্ধ রাখতে হয়েছে। বাতিল হয়েছে অনেক ট্রেন। প্রশাসনের চিন্তা বাড়িয়েছে হড়পা বান। শহর জুড়ে জরুরি অবস্থা জারি করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor