এনএইচটিটিআই এর ন্যাশনাল সার্টিফিকেট কোর্সসমূহের উদ্বোধন

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 12 October, 2023
এনএইচটিটিআই এর ন্যাশনাল সার্টিফিকেট কোর্সসমূহের উদ্বোধন

ঢাকাঃ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মহাখালিস্থ প্রশিক্ষণ প্রতিষ্ঠান ন্যাশনাল হোটেল ও ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট (এনএইচটিটিআই) এ ১২ অক্টোবর ন্যাশনাল সার্টিফিকেট কোর্সসমূহের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার ও সভাপতিত্ব করেন এনএইচটিটিআই এর অধ্যক্ষ শাকের হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোকাম্মেল হোসেন, সচিব, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, প্রশিক্ষণার্থীদের দৃঢ় প্রতিজ্ঞা, দায়বদ্ধতা ও দেশপ্রেমের কথা বলেন। তিনি তাঁর বক্তব্যে দক্ষ প্রশিক্ষণার্থী তৈরিতে এনএইচটিটিআই এর ভুমিকা বিশেষভাবে স্মরণ করেন।

তিনি আরও বলেন, এই প্রশিক্ষণ প্রতিষ্ঠান ১৯৭৪ সাল হতে এযাবৎ প্রায় ৫২,০০০ দক্ষ হোটেল ও পর্যটন কর্মী তৈরি করেছে যারা কেবল দেশেই নয় বিদেশেও সুনামের সাথে কাজ করছে এবং অনেকেই নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছে গিয়েছে।

তিনি জানান, এনএইচটিটিআই পরিচালিত হোটেল ও পর্যটন ব্যবস্থাপনা সম্পর্কিত স্বল্প ও দীর্ঘ মেয়াদী কোর্সসমূহের সিলেবাস প্রতিনিয়ত হালনাগাদ করা হচ্ছে যা এর প্রশিক্ষণকে যুগোপযোগী করে রাখছে।

আরও পড়ুন: উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু টানেল, টোলের হার চূড়ান্ত

তিনি পর্যটন ও হোটেল শিল্পের চাহিদা অনুযায়ী আরও নতুন নতুন কোর্স চালু করার আহবান জানান। তিনি শিক্ষার্থীদের এ প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণ নিয়ে ভবিষ্যতে কাজের মাধ্যমে এই শিল্পে নেতৃত্ব প্রদান করে দেশকে বিশ্ব দরবারে তুলে ধরার আহবান জানান। তিনি কাজের পাশাপাশি উদ্যোক্তা হবারও আহবান জানান।

বিশেষ অতিথি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার তাঁর বক্তব্যে এনএইচটিটিআই এর গত ৪৯ বছরের পথচলা সম্পর্কে বলেন এবং বাংলাদেশে দক্ষ কর্মী তৈরি ও তাদের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে এনএইচটিটিআই এর ভুমিকাকে স্মরণ করেন। এছাড়াও তিনি এনএইচটিটিআই ও অবকাশ হোটেল ভবন সংস্কার করে একে অত্যাধুনিক মানে উন্নিত করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।  

T

Share this post



Also on Bangladesh Monitor