প্রবাসীদের এনআইডি সেবা আরও ৮ দেশে চালু হচ্ছে

-মনিটর রিপোর্ট Date: 07 July, 2025
প্রবাসীদের এনআইডি সেবা আরও ৮ দেশে চালু হচ্ছে

ঢাকাঃ নির্বাচন কমিশন (ইসি) যুক্তরাষ্ট্র, ফ্রান্স, মালদ্বীপ, তুরস্ক, জর্ডান, দক্ষিণ আফ্রিকা, ওমান ও মিশরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সরবরাহের কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

ইসি জানায়, বর্তমানে ৯টি দেশে এ কার্যক্রম চলছে, যা ১৫ জুলাই জাপানে চালু হবে। এরপর পর্যায়ক্রমে আরও ৮ দেশে সম্প্রসারণ করা হবে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ চলছে।

ইসি’র এনআইডি শাখার মহাপরিচালক সংবাদমাধ্যমকে  জানান, ৪০টি দেশে প্রবাসী বাংলাদেশিদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। সেখানে এনআইডি কার্যক্রম চালু করতে পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে ৯টি দেশে (১৬টি স্টেশনে)সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় ইসি ভোটার কার্যক্রম চালাচ্ছে:।
এ পর্যন্ত ৪৭ হাজার আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২০ হাজারের বেশি প্রবাসী ভোটার হয়েছেন।

ইসি বলছে, অন্তর্বর্তী সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে। সে অনুযায়ী ভোটার কার্যক্রমের পাশাপাশি ভোটিং পদ্ধতি (অনলাইন, পোস্টাল, প্রক্সি ভোটিং) নিয়েও কাজ চলছে। এজন্য বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটি’র অধ্যাপকদের নিয়ে একটি কারিগরি টিম গঠন করা হয়েছে।

ভোটার হওয়ার জন্য বাধ্যতামূলক কাগজপত্র:

পূরণকৃত ফরম-২ক

বৈধ বাংলাদেশি পাসপোর্ট

অনলাইন জন্ম নিবন্ধন

পাসপোর্ট সাইজ রঙিন ছবি

প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজ:

বিশেষ তথ্য ফরম (নির্দিষ্ট এলাকার জন্য)

শিক্ষা সনদ, পিতা-মাতার এনআইডি

নিকাহনামা, স্বামী-স্ত্রীর এনআইডি

নাগরিকত্ব সনদ, ইউটিলিটি বিল ইত্যাদি

আবেদনকৃত তথ্য না থাকলে তা দেশের আত্মীয়ের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা অফিসে জমা দেওয়া যাবে।

২০১৯ সালে তৎকালীন কমিশন এ কার্যক্রম শুরু করে, যা প্রথম চালু হয় মালয়েশিয়ায়। এরপর ইউএই, যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর ও মালদ্বীপে চালু হলেও করোনা মহামারিতে বন্ধ হয়ে যায়। ২০২২ সালে বর্তমান কমিশন পুনরায় তা চালু করে এবং সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor