ঘন কুয়াশায় আচ্ছন্ন নীলফামারী : ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

- মনিটর রিপোর্ট  Date: 20 January, 2025
ঘন কুয়াশায় আচ্ছন্ন নীলফামারী : ফ্লাইট ওঠানামায় বিঘ্ন

নীলফামারী : মাঘের হাড় কাঁপানো শীতে কাহিল হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। সেইসাথে ঘন কুয়াশা আর বইছে হিমেল বাতাস। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে; ভোর রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। ঘন কুয়াশার কারণে সামান্য দূরের জিনিসও দেখা যাচ্ছে না।

এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দু’টি ফ্লাইট ওঠানামায় বিঘ্ন ঘটে।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, সোমবার সকালে নীলফামারীর সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তীব্র শীতের পাশাপাশি ঘন কুয়াশায় সড়ক পথে বাস, ট্রাকসহ নানা যানবাহন  চলাচলে বিঘ্ন ঘটে বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়।

-B

Share this post



Also on Bangladesh Monitor