উইন্ডোজ ১১-এর নোটপ্যাডেও অক্ষর গণনা ফিচার চালু

মনিটর রিপোর্ট Date: 11 December, 2023
উইন্ডোজ ১১-এর নোটপ্যাডেও অক্ষর গণনা ফিচার চালু

উইন্ডোজ ১১-এর নোটপ্যাডে অক্ষর গণনা ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। সর্বশেষ পরীক্ষামূলক উইন্ডোজ সংস্করণটিতে শুধু শব্দ গণনার হিসাব দেখা যায়। এখন থেকে নোটপ্যাডে কোনো টেক্সট হাইলাইট করা হলে তখন কেবল নির্বাচিত অক্ষরগুলোর সংখ্যা দেখাবে। 

কোনো কিছু নির্বাচন করা না হলে নোটপ্যাডে পুরো ফাইলে সব অক্ষর গণনার হিসাব দেখাবে। এছাড়া চলতি বছর নোটপ্যাডে অটোসেভ, ট্যাব, ডার্ক মোড এবং ভার্চুয়াল ফিজেট স্পিনারের মতো বিভিন্ন ফিচার সংযোজন করা হয়েছে। উইন্ডোজ ১১ উইজেট বিভাগ নিয়েও পরীক্ষা চলছে। যেখানে চাইলে অপ্রাসঙ্গিক সংবাদ লিংকগুলো উইজেট ফিড থেকে লুকিয়ে রাখা যাবে।

ফিচারগুলো এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। মাইক্রোসফট ২০২৪ সালের গোড়ার দিকে কিছু পরিবর্তন এনে ফিচারগুলো সব ব্যবহারকারীর জন্য চালু করতে পারে। তবে অক্ষর গণনার মতো সংযোজনটি নোটপ্যাডকে লেখা ও সম্পাদনার জন্য আরো সহজ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-B

Share this post



Also on Bangladesh Monitor