চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার

-মনিটর রিপোর্ট Date: 22 January, 2026
চট্টগ্রাম রুটে ফ্লাইট বাড়াচ্ছে নভোএয়ার

চট্টগ্রামঃ বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার ঢাকা - চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে । যাত্রী চাহিদা বৃদ্ধি ও ভ্রমণ–সুবিধা নিশ্চিত করার জন্যই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে উড়োজাহাজ সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে। 

আগামী সোমবার (২৬ জানুয়ারি)থেকে এই রুটে আরও একটি করে ফ্লাইট পরিচালনা শুরু করবে প্রতিষ্ঠানটি। নভোএয়ারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন চট্টগ্রাম রুটে একটি করে ফ্লাইট পরিচালনা করছে। প্রতিদিন ফ্লাইটটি ঢাকা থেকে বেলা ১টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বেলা ২টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। নতুন ফ্লাইটটি প্রতি সোমবার, মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে বিকেল ৪টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং চট্টগ্রাম থেকে বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

এ প্রসঙ্গে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক জনাব মফিজুর রহমান বলেন, চট্টগ্রাম দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও পর্যটনকেন্দ্র। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং ভ্রমণ–সুবিধার কথা বিবেচনা করেই এই রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নভোএয়ার বর্তমানে চট্টগ্রামের পাশাপাশি প্রতিদিন কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor