"শেখ রাসেল দিবস-২০২৩" উদযাপন উপলক্ষে বাপক'র উদ্যোগে  চিত্রাংকন প্রতিযোগিতা

মনিটর রিপোর্ট Date: 16 October, 2023

ঢাকা: আগামী ১৮ অক্টোবর 'শেখ রাসেল দিবস ২০২৩' উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে "আমার ভাবনায় শেখ রাসেল" শীর্ষক এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

রাজধানীর বিভিন্ন স্কুলের ৩য়-৫ম শ্রেণির ৫০ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন  বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ রাহাত আনোয়ার।

আরও পড়ুন: এয়ারবাসের ১৫৭টি উড়োজাহাজ কিনছে ইজিজেট

প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসাবে রয়েছে কক্সবাজারস্থ বাপক'র হোটেল শৈবালে পিতা-মাতা অথবা ০২ জন অভিভাবকসহ ০২ রাতের জন্য সকালের নাস্তাসহ ১টি সৌজন্যমূলক কক্ষ; ২য় পুরস্কার হিসাবে থাকছে চট্টগ্রামস্থ বাপক'র হোটেল সৈকতে পিতা-মাতা অথবা ০২ জন অভিভাবক সহ ০২ রাতের জন্য সকালের  নাস্তাসহ ১টি সৌজন্যমূলক কক্ষ। ৩য় পুরস্কার হিসেবে থাকছে কুয়াকাটাস্থ বাপক'র মোটেলে একইভাবে পিতা-মাতা /০২ জন অভিভাবকসহ সকালের নাস্তাসহ ০২ রাতের জন্য সৌজন্যমূলক ০১টি  কক্ষ।

আগামী ১৮ অক্টোবর এই পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হবে। এছাড়াও সকলের জন্য থাকছে সান্ত্বনা পুরস্কার ।

-B

Share this post



Also on Bangladesh Monitor