বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান

-মনিটর রিপোর্ট Date: 21 November, 2024
বাংলাদেশে সরাসরি ফ্লাইট পরিচালনা করতে চায় পাকিস্তান

ঢাকাঃ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান বলেছেন, ঢাকায় সরাসরি ফ্লাইট চালু করতে চায় পাকিস্তান। এরই মধ্যে তারা অনুরোধ করে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে। বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) যাচাই করছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা বলেন।

তৌফিক হাসান বলেন,  “ঢাকা ও করাচির মধ্যে এয়ার লিংকের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে একটি চিঠি এসেছে। এটি আমরা সিভিল এভিয়েশনে পাঠিয়েছি।”

তিনি বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে অপপ্রচার চলছে। এ বিষয়ে দেশটির হাইকমিশনারকে বলা হয়েছে। এটি দুদেশের সম্পর্কের জন্য মোটেই কাম্য নয়।

তিনি আরো বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারকগুলো পুনর্মূল্যায়নের বিষয়ে গত ১০০ দিনে অগ্রাধিকার সীমিত। তবে আগামী দিনে অগ্রগতি হবে বলে আশা পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ডিসেম্বরে ভারত-বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে দুদেশের সম্পর্কের মাধ্যমে গতিশীলতা পাবে বলে আশা করছি।

শেখ হাসিনা ইস্যুতে তিনি আরো বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ব্যবস্থা নিতে সরকারের কোনো পক্ষ থেকে নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি রাজনৈতিক বিষয় ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor