বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিলিপাইন

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 05 September, 2021
বাংলাদেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিলিপাইন

ঢাকাঃ ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশসহ ১০টি দেশের ওপর পূর্বে আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ফিলিপাইন, জানিয়েছেন ৪ সেপ্টেম্বর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মুখপাত্র হ্যারি রোক।

এক বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার ঠেকাতে এপ্রিল মাস থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, সংযুক্ত আরব আমিরাত, ওমান, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

জুলাই মাসে আবারো এই নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হয়। তবে অবশেষে ৬ সেপ্টেম্বর থেকে এই ১০টি দেশ হতে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ফিলিপাইন।  

রোক আরও বলেন, এসব দেশ থেকে ফিলিপাইনে প্রবেশের পর থেকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

Share this post



Also on Bangladesh Monitor