উড়োজাহাজে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ভাইরাল

-মনিটর অনলাইন Date: 11 April, 2026
উড়োজাহাজে নিহত ইরানি শিশুদের ছবি, পোস্ট ভাইরাল

ঢাকাঃ  বিশ্ববাসীর চোখ এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে তাকিয়ে আছে। যুদ্বিবিরতি চুক্তির স্থায়ী সমাধানে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছে মার্কিন ও ইরানের প্রতিনিধিদল। আসন্ন এই বৈঠকের ওপর নির্ভর করছে বিশ্বের অর্থনীতির চাকা এবং মধ্যপ্রাচ্যে শান্তি।

ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। 

ইতিমধ্যে  তিনি ও তার দল পাকিস্তানে পৌঁছেছে। তবে গালিবাফের পাকিস্তান যাত্রার একটি ছবি এখন আলোচনার কেন্দ্রে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, উড়োজাহাজের ফাঁকা বিভিন্ন আসনে সাজিয়ে রাখা হয়েছে দেশটিতে মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র।

গালিবাফ এমন ছবি পোস্ট করে লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।

ইরানের প্রতিনিধি দল যে উড়োজাহাজে পাকিস্তানে পৌঁছেছে সেটির নাম রাখা হয়েছে ‘মিনাব ১৬৮’।

‘মিনাব ১৬৮’ নামের এ উড়োজাহাজটি মূলত ওই হামলায় নিহত ১৬৮ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাজানো হয়েছে। নিহতদের মধ্যে বেশির ভাগই ছিল শিশু।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।

তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor