যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২

-মনিটর অনলাইন Date: 09 April, 2026
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ২

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। 

বুধবার (৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

মারানার মেয়র জন পোস্ট বলেন, উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গেলে আগুন ধরে যায়।

শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে বলেন,  উড়োজাহাজটিতে দুজন আরোহী ছিলেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

 মারানা পুলিশ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ ঘটনায় আর কেউ আহত হননি এবং অন্য কোনো উড়োজাহাজ এই দুর্ঘটনায় জড়িত ছিল না।

এদিকে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংস্থাটির মতে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল একটি ‘পাইপার পিএ-৩২’ মডেলের।

-B

Share this post



Also on Bangladesh Monitor