কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত : সব আরোহী নিহত

-মনিটর অনলাইন Date: 29 January, 2026
কলম্বিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত :  সব আরোহী নিহত

ঢাকাঃ উত্তর কলম্বিয়ায় একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আরোহী ১৫ জনের সবাই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী আইনপ্রণেতা এবং আসন্ন কংগ্রেস নির্বাচনের একজন পদপ্রার্থীও রয়েছেন বলে সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। 

দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন উড়োজাহাজ সংস্থা ‘সাতেনা’ পরিচালিত এই ছোট উড়োজাহাজটি কুরাছিকা নামক এলাকায় বিধ্বস্ত হয়।

উড়োজাহাজটির যাত্রাপথ সম্পর্কে জানা গেছে যে, ‘এইচকে৪৭০৯’ রেজিস্ট্রেশন নম্বরের এই উড়োজাহাজটি স্থানীয় সময় বেলা ১১টা ৪২ মিনিটে সান্তান্দেরের রাজধানী কুকুতা বিমানবন্দর থেকে ওকানার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। সাধারণত এই রুটে পৌঁছাতে ৪০ মিনিট সময় লাগে। তবে উড্ডয়নের মাত্র কয়েক মিনিটের মাথায় উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। 

দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে কলম্বিয়ার উড়োজাহাজ চলাচল কর্তৃপক্ষ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যারা এই ধ্বংসলীলার নেপথ্যে যান্ত্রিক ত্রুটি নাকি প্রতিকূল আবহাওয়া দায়ী ছিল তা খতিয়ে দেখবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor