বিমানের ১৪৪ জুনিয়র কর্মকর্তাকে পদোন্নতি

-মনিটর রিপোর্ট Date: 24 October, 2024
বিমানের ১৪৪ জুনিয়র কর্মকর্তাকে পদোন্নতি

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ‘জুনিয়র অফিসার’ পদমর্যাদার ১৪৪ জনকে সহকারী ব্যবস্থাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বিমানের উপমহাব্যবস্থাপক (পার্সোনেল) খন্দকার বাকী উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদফতর/পার্সোনেল শাখা থেকে আলাদা ৮টি আদেশে তাদের পদোন্নতি দেয়া হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: প্রশাসন বিভাগের ২২ জন, নিরাপত্তা বিভাগের ৪ জন, বাণিজ্যিক বিভাগের ২১ জন, গ্রাউন্ড সার্ভিস বিভাগের ৭২ জন, হিসাব বিভাগের ২০ জন, প্রকিউরমেন্ট বিভাগের ৩ জন, অপারেশন ট্রেনিং বিভাগের ১ জন ও মেইন্টেনেন্স বিভাগের ১ জন।

আদেশে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে পদোন্নতিপ্রাপ্তরা বেতন বিভাগ-৬ এর বেতনক্রম ২৬ হাজার ৫০০ থেকে ৫৭ হাজার ৯৫০ টাকা প্রাপ্য হবেন।

পদোন্নতিপ্রাপ্তরা ৬ মাসের জন্য শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন। শিক্ষানবিশ সন্তোষজনক হলে তাদের চাকরি নিশ্চিতকরণ করা হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor