ঢাকাঃ বাংলাদেশের পর্যটন শিল্প বিকাশে অবদান এবং হসপিটালিটি সেক্টরে সাফল্য অর্জন করায় ৭ই ডিসেম্বর সফল ব্যক্তি ক্যাটাগরিতে 'প্রয়াস অ্যাওয়ার্ড ২০২৪' পেলেন চট্টগ্রামের বিশিষ্ট উদ্যোক্তা ব্যবসায়ী আশরিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো আক্কাস উদ্দিন।
চট্টগ্রামের চকবাজারস্ত কপার চিমনি রেস্টুরেন্ট এর ব্যাংকুইট হলে জমকালো এক অনুষ্ঠানে মো. আক্কাস উদ্দিনের হাতে সামাজিক সংগঠন 'প্রয়াস' এই পুরস্কার তুলে দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও 'দৈনিক আজাদী' পত্রিকার সম্পাদক এম এ মালেক এবং বিশেষ অতিথি হিসেবে প্রয়াসের প্রধান পৃষ্ঠপোষক ও চট্টগ্রাম ওয়াসার সধ্য প্রাক্তন ব্যবস্হাপনা পরিচালক প্রকৌশলি এ কে এম ফজলুল্লাহ উপস্থিত ছিলেন।
মঞ্চে অতিথিগণ আনুষ্ঠানিকভাবে মো. আক্কাস উদ্দিনের হাতে এওয়ার্ড ও সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ ও গুনী ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, এই নিয়ে ২০২২ সাল থেকে ২০২৪ পর্যন্ত পর পর তিন বছর আক্কাস উদ্দিন এই এওয়ার্ড প্রাপ্ত হয়েছেন।