হজ মৌসুমে ১৪ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

-মনিটর অনলাইন Date: 06 April, 2025
হজ মৌসুমে ১৪ দেশের ওপর সৌদির ভিসা নিষেধাজ্ঞা

ঢাকাঃ চলমান হজ মৌসুমে বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার এড়াতে ভিসা নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

এ ১৪টি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ ভিসা পাবেন। কূটনৈতিক, আবাসিক, হজ এবং ওমরাহ ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, কিছু যাত্রী দীর্ঘমেয়াদি ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশ করে অনুমতি ছাড়া হজে অংশ নেন, আবার কেউ কেউ হজ শেষে দেশে না ফিরে অবৈধভাবে অবস্থান করেন। অনুমান করা হচ্ছে, এ বিধিনিষেধ আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

তালিকায় বাংলাদেশ ছাড়া অন্য দেশগুলো হলো- আলজেরিয়া, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন। মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার।
 
সূত্রগুলো আরো জানিয়েছে, এ নিষেধাজ্ঞা মূলত ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অস্থায়ী নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ এবং অবস্থানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
 
মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। গত বছর, ২০২৪ সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় বারো'শ হজযাত্রী মারা যান। এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এ বছরে পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন ভিসা নীতির কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor