সাগর কন্যা কুয়াকাটায় দুইদিনব্যাপী শুঁটকি মেলা

মনিটর রিপোর্ট Date: 15 October, 2023
সাগর কন্যা কুয়াকাটায় দুইদিনব্যাপী শুঁটকি মেলা

সাগর কন্যা পটুয়াখালীর কুয়াকাটায় শুরু হয়েছে প্রথমবারের মতো নিরাপদ বিষমুক্ত শুঁটকি মেলা। 

ভোক্তার কাছে স্বচ্ছ এবং বিশুদ্ধ শুঁটকি পৌঁছে দেয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করেছে ‘এসইপি ও সংগ্রাম’ নামের একটি বেসরকারি সংস্থা।  শুক্রবার (১৪ অক্টোবর ) সমুদ্রসৈকত-সংলগ্ন ট্যুরিজম পার্কের মাঠে এ মেলার উদ্বোধন করেন কলাপাড়ার ইউএনও মো. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন: বিমানের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

সংগ্রামের টেকনিক্যাল কর্মকর্তা রাজিব সরকারের সঞ্চালনায় ও সংগ্রামের প্রতিষ্ঠাতা মো. মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়াকাটার পৌর মেয়র মো. আনোয়ার হাওলাদার, টোয়াক সভাপতি ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু, কুয়াকাটা শুঁটকি মার্কেটের সাধারণ সম্পাদক মো. সোহেল মাহমুদ প্রমুখ।

আয়োজকরা জানান, অনেক বছর ধরে শুঁটকি প্রক্রিয়াজাতকরণে ডিডিটি নামক কেমিক্যাল প্রয়োগ করতেন। অথচ এ বিষের ভয়াবহ দিকগুলো ছিল তাদের অজানা। এ প্রকল্পের উপ-প্রকল্প হিসেবে দক্ষিণাঞ্চলে পরিবেশবান্ধব উপায়ে নিরাপদ শুঁটকি উৎপাদনকারী উদ্যোক্তা তৈরি ও প্রসারের ব্যবস্থা গ্রহণ করা হয়।

-B

Share this post



Also on Bangladesh Monitor