সাজেক যাচ্ছেন না রাষ্ট্রপতি

মনিটর রিপোর্ট Date: 13 December, 2023
সাজেক যাচ্ছেন না রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো.শাহাবুদ্দিনের আগামী ২০ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত তিন দিন রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্র সফর বাতিল হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের সই করা এক আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আগামী ২০-২২ ডিসেম্বর পর্যন্ত রাঙ্গামাটি জেলার সাজেক সফর অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো।

এদিকে, রাষ্ট্রপতির সাজেক সফরকে কেন্দ্র করে আগামী ১৮ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সাজেকে অবস্থিত সকল কটেজ-রিসোর্ট, ব্যবসা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সাজেক কটেজ মালিক সমিতি। সেই ঘোষণাও বাতিল করেছে কটেজ মালিক সমিতি।

-B

Share this post



Also on Bangladesh Monitor