প্রবাসীদের ওপর থেকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

মনিটর ডেস্ক রিপোর্ট  Date: 20 January, 2024
প্রবাসীদের ওপর থেকে মেয়াদোত্তীর্ণ ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল সৌদি আরব

যেসব প্রবাসীরা ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে সৌদি আরবে ফিরে আসতে ব্যর্থ হয়েছেন, তাদের ওপর থেকে ৩ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আর। 

সৌদি আরবের পাসপোর্ট জেনারেল অধিদপ্তর (জাওয়াজত) সব সংশ্লিষ্ট সব দপ্তর, স্থল, সমুদ্র ও বিমানবন্দরকে প্রবাসীদের প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে। জাওয়াজত বিদেশী কর্মীদের ওপর বিদ্যমান তিন বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (১৬ জানুয়ারি) থেকে নতুন এই নির্দেশ কার্যকর হয়েছে।

সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, যারা সৌদির বাইরে (এক্সিট) এবং পুনরায় প্রবেশ (রিএন্ট্রি) ভিসার অধীনে বৈধ সময়ের মধ্যে দেশটিতে ফিরে আসতে পারেনি, তাদের পুনরায় প্রবেশ ঠেকাতে ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে সৌদি অধিদপ্তর এই নিষেধাজ্ঞা জারি করেছিল। 

ব্যবসায়ীরা উল্লেখ করেছিল, কিছু শ্রমিকের সৌদ আরবের বাইরে যাওয়ার আগে এই ধরনের কাজের ফলে, তাদের রেসিডেন্সি পারমিট (ইকামা), ওয়ার্ক পারমিট এবং রিটার্ন টিকিটের ফি দিতে গিয়ে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। 

ব্যবসায়ীরা আরো  উল্লেখ করেছেন, একইভাবে শ্রমিকরা সময়মতো ফিরে আসতে ব্যর্থ হলে, তাদের চুক্তি বাতিল হয়ে যায়। ফলে তাদের স্বার্থের ক্ষতির পাশাপাশি কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতাকেও প্রভাবিত করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor