সউদী আরব বিশ্বের বৃহত্তম ভাসমান বন্দর বানাবে

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 25 November, 2021
সউদী আরব বিশ্বের বৃহত্তম ভাসমান বন্দর বানাবে

লোহিত সাগরে বিশ্বের বৃহত্তম ভাসমান শিল্প বন্দর নির্মাণের জন্য উচ্চাভিলাষী পরিকল্পনা প্রকাশ করেছে সউদী আরব। নিউইয়র্ক সিটির থেকে ৩৩ গুণ বড় অষ্টভুজ আকৃতির শহরটির নাম দেয়া হয়েছে অক্সাগন এবং এটিকে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বয়ংক্রিয় বন্দর এবং সমন্বিত সুযোগ সুবিধার সম্বলিত কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশটি। 
এটি সউদী আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ শিল্প বন্দর কেন্দ্র হবে এবং পরিচালনার জন্য রোবট এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হবে।
সম্প্রতি এক আনুষ্ঠানিক সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে, শহরটি সউদী আরবের উত্তর-পশ্চিমে অবস্থিত নির্মাণাধীন নতুন শহর নিওমের প্রান্তে নির্মাণ করা হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে, অক্সাগন একটি কার্বন ও দূষণ মুক্ত শহর হবে, যা সম্পূর্ণরূপে নবায়ন যোগ্য শক্তি দ্বারা চালিত হবে। কার্বন নিরপেক্ষতা অর্জনের জন্য প্রকল্পের পরিকল্পনার সাথে জড়িত কর্তৃপক্ষের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ করা হয়নি। 
সুয়েজ খালের নিকটবর্তী প্রস্তাবিত অক্সাগন হ’ল নিওমের অর্থনৈতিক সংস্থানের কৌশলগুলির পরবর্তী পর্যায়, যা ভবিষ্যতে মানুষের জীবনযাপন এবং পেশাগত কাজের পদ্ধতিকে পুনরায় সংজ্ঞায়িত করবে। বিশ্বের অন্য ব্যস্ততম বাণিজ্য রুট লোহিত সাগর দিয়ে প্রতি বছর সমস্ত বৈশ্বিক বাণিজ্যের ১৩ শতাংশ সংঘটিত হয়। সেখানে সুয়েজ খালের কাছাকাছি অক্সাগনের অবস্থান এটিকে বিভিন্ন দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এর আদর্শ অবস্থান ভবিষ্যতে এটিকে অতুলনীয় সুবিধা এনে দেবে।
সউদী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘অক্সাগন ভবিষ্যতে শিল্প বিকাশের জন্য বিশ্বের দৃষ্টিভঙ্গি পুন:সংজ্ঞায়িত করতে অবদান রাখবে, পরিবেশ রক্ষা করবে এবং নিওমের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে।’ 
নিওমের সিইও নাদমি আল-নানেরন মতে, ‘অক্সাগন হবে বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত লজিস্টিক হাব যেখানে অত্যাধুনিক সমন্বিত বন্দর এবং বিমানবন্দর সংযোগ রয়েছে।’ নিয়ন হ’ল ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মস্তিষ্ক প্রসূত এবং ‘ভিশন ২০৩০’ নামে পরিচিত রক্ষণশীল সউদী আরবের আধুনিকীকরণের জন্য ১৩ বছরের পরিকল্পনার প্রধান প্রকল্প। 
সউদী আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দ্বারা অর্থায়ন করা হচ্ছে এবং ক্রাউন প্রিন্স নিওম এবং পিআইএফ উভয়েরই চেয়ারম্যান।
 

Share this post



Also on Bangladesh Monitor