বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

_A Monitor Report Date: 04 September, 2021
বিশ্বের অনিরাপদ নগরীর তালিকায় ষষ্ঠ স্থানে ঢাকা

ইকোনমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) এর নিরাপদ নগর স‚চকের সর্বশেষ প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় নিচের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা।গতবারের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার এবার দুই ধাপ উন্নতি হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, অবকাঠামোগত নিরাপত্তা ও ব্যক্তিগত নিরাপত্তা সূচকে ঢাকা খুবই বাজে অবস্থানে রয়েছে। 
অবকাঠামো, স্বাস্থ্যসেবা, ব্যক্তিগত নিরাপত্তা, পরিবেশগত সুরক্ষা, ডিজিটাল পরিস্থিতি- এমন ৭৬টি মানদণ্ডের ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়েছে।
এই সূচকে ২০১৯ সালে ঢাকার অবস্থান ছিল ৫৬ নম্বরে। সে হিসাবে দুই ধাপ অগ্রগতি হয়েছে দুই বছরে।
তালিকায় ৫৪ নম্বরে থাকা ঢাকার স্কোর ৪৮ দশমিক ৪ এবং  শীর্ষে থাকা ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন পেয়েছে ৮২ দশমিক ৪ নম্বর। 
প্রতিবেদনে আরও বলা হয়, নগর ব্যবস্থাপনা ভবিষ্যতে মানুষের জীবনমান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে বাসিন্দা, ব্যবসা ও ভ্রমণকারীদের নিরাপত্তা বিধানে শহরগুলোর সক্ষমতাই গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠবে।
 

Share this post



Also on Bangladesh Monitor