ঢাকা ট্রাভেল মার্টে সি পার্লের বিশেষ ছাড়

-মনিটর রিপোর্ট Date: 09 April, 2026
ঢাকা ট্রাভেল মার্টে সি পার্লের বিশেষ ছাড়

ঢাকাঃ  রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। এই মেলা উপলক্ষে কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে অবস্থিত পাঁচ তারকা ইকো-ফ্রেন্ডলি রিসোর্ট ‘সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা’ ভ্রমণপ্রেমীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে।

অফারের আওতায় অতিথিরা মাত্র এক রাতের মূল্য পরিশোধ করে টানা তিন রাত বিলাসবহুল রুম বা স্যুটে থাকার সুযোগ পাবেন। এছাড়া অফারের সঙ্গে সি পার্ল ওয়াটার পার্কে বিনামূল্যে প্রবেশ ও সব রাইড উপভোগের সুবিধা রয়েছে, যা পরিবার, দম্পতি ও বন্ধুবান্ধবদের জন্য একটি পূর্ণাঙ্গ বিনোদনমূলক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই এক্সক্লুসিভ অফার সীমিত সময়ের জন্য প্রযোজ্য। আগ্রহীরা মেলায় সি পার্লের বুথে (স্টল নম্বর ৫২) সরাসরি গিয়ে অফারটি বুক করতে পারবেন। বিস্তারিত তথ্য ও রিজার্ভেশনের জন্য যোগাযোগ করা যাবে ০৯৬৩৮-৯৯৯৪৪৪ নম্বরে।

ইনানী বিচের লাগোয়া জালিয়াপালং এলাকায় অবস্থিত সি পার্ল বিচ রিসোর্টে রয়েছে ৪৯৩টি আধুনিক ও বিলাসবহুল রুম-স্যুট, যেখানে প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে মিলেমিশে রয়েছে সব ধরনের আধুনিক সুবিধা। এই অফারটি ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজার ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করে তুলবে বলে আশা করা হচ্ছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor