৫ সেপ্টেম্বর থেকে থেকে কলকাতা, দিল্লি ফ্লাইট শুরু করছে বিমান

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 04 September, 2021
৫ সেপ্টেম্বর থেকে থেকে কলকাতা, দিল্লি ফ্লাইট শুরু করছে বিমান

ঢাকাঃ ৫ সেপ্টেম্বর থেকে কলকাতা ও দিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট শুরু করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।   

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা থেকে কলকাতা রুটে বিমানের ফ্লাইট শুরু হবে। পরবর্তীতে, ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

বিমান আরও জানায়, ঢাকা-দিল্লি রুটে বিমানের ফ্লাইট চালু হবে ৮ সেপ্টেম্বর থেকে। প্রতি সপ্তাহে এই রুটে রবি ও বুধবার দুটি ফ্লাইট পরিচালনা করবে বিমান।

করোনাভাইরাস মহামারীর কারণে গত বছরের অক্টোবরে ভারতের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তির আওতায় বিমান চলাচল শুরু করেছিল বাংলাদেশ। এরপর চলতি বছরের এপ্রিলে ভারতে সংক্রমণ বাড়ার কারণে বিশেষ ব্যবস্থার বিমান চলাচল বন্ধ হয়ে যায়।

Share this post



Also on Bangladesh Monitor