শাহজালালের সার্ভার আজ ৩ ঘণ্টা বন্ধ 

-মনিটর রিপোর্ট Date: 03 June, 2025
শাহজালালের সার্ভার আজ ৩ ঘণ্টা বন্ধ 

ঢাকাঃ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসআইটিএ সার্ভার রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। এই সময়ে সার্ভার-নির্ভর চেক-ইন ও অন্যান্য প্রক্রিয়াগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ সংবাদমাধ্যমকে জানান, এই ৩ ঘণ্টায় নির্ধারিত এয়ারলাইন্সসমূহ ম্যানুয়ালি চেক-ইন কার্যক্রম সম্পন্ন করবে।

তিনি জানান, যাত্রীসেবা নিশ্চিত করতে সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময় অনুযায়ী বিমানবন্দরে যথাসময়ে রিপোর্ট করার অনুরোধ জানানো হচ্ছে। এ বিষয়ে বিচলিত না হয়ে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।

-B

Share this post



Also on Bangladesh Monitor