ঢাকাঃ মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, কক্সবাজারের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন ও চিফ ব্যাংকান্স্যুরেন্স অফিসার মো. রাশেদ আকতার এবং সি পার্লের গ্রুপ ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. আব্দুল আউয়াল এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের সব ভিসা ডেবিট, ক্রেডিট এবং প্রিপেইড কার্ডধারীরা সি পার্লের নিয়মিত রুম ট্যারিফের ওপর ৫০ শতাংশ ছাড় ও চলমান প্রচারণামূলক অফারের ওপর ৫ শতাংশ ছাড় এবং সি পার্ল ওয়াটার পার্কে প্রবেশের জন্য চলমান প্রকাশিত প্যাকেজগুলোর ওপর ১৫ শতাংশ ছাড় উপভোগ করবেন।
এ সময় ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. আবেদ-উর-রহমান ও মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ এবং সি পার্লের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (সেলস) আমজাদ হোসেন ও সিনিয়র এক্সিকিউটিভ (সেলস) মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
-B