পহেলা বৈশাখে ঢাকা রিজেন্সিতে বিশেষ আয়োজন

-মনিটর রিপোর্ট Date: 08 April, 2026
পহেলা বৈশাখে ঢাকা রিজেন্সিতে বিশেষ আয়োজন

ঢাকাঃ পহেলা বৈশাখ দিনটিকে আরও আনন্দময় করে তুলতে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে অন্যান্যবারের মত এবারও বিভিন্ন আয়োজন করতে যাচ্ছে।

অতিথিদের জন্য থাকবে বাঙ্গালিয়ানা খাবারের সমাহার। এছাড়া থাকবে বর্ণিল বৈশাখী উৎসবের আয়োজন ও বৈশাখী মেলা। 

দিনটি শুরু হবে বিভিন্ন বাঙালিয়ানা ও ঐতিহ্যবাহী আয়োজনে বর্ণাঢ্য কর্মসূচি দিয়ে । এরপর পর্যায়ক্রমে আয়োজনে থাকবে সকাল ১০টা থেকে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফেস পেইন্ট, মেহেদী উৎসব ও বাউল গানের আসর ।

এছাড়া ৫ হাজার ৫৫৫ টাকায় থাকছে দুপুর ১২ টা থেকে ৩টা পর্যন্ত বৈশাখী পান্তা-ইলিশ, ভর্তা ও মিষ্টান্ন, দেশীয় ঐতিহ্যবাহী বাঙালি এবং আন্তর্জাতিক মুখরোচক খাবারে সাজানো লাঞ্চ বুফে। 

একইসঙ্গে চলবে জাঁকজমক জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গান ও নৃত্য আয়োজন। গানের আয়োজন চলবে রাত ৯টা পর্যন্ত। বাঙ্গালিয়ানা ব্যুফে ডিনার থাকবে ৫ হাজার ৫৫৫ টাকায়।

এছাড়া বাড়তি আকর্ষণে থাকছে সিলেক্টেড কার্ড, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার, ফ্যান অফ ঢাকা রিজেন্সি গ্রুপ মেম্বারদের জন্য বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার। এছাড়া ১১ হাজার ১১১ টাকায় ব্যুফে ডিনার উপভোগ করতে পারবে ৪ জন। 

দিনভর চলবে হাতের মেহেদি, চুরির মেলা, লালন সঙ্গিত, পুঁথি গানের আসর, ফুচকা ও চটপটি স্টল এবং রঙিন ফটো বুথ, বেলুন শুটার, হাওয়াই মিঠাই, বায়স্কোপ সহ আরো নানা ধরনের আয়োজন।

হোটেল কর্তৃপক্ষ বলেন, এ আয়োজন শুধুমাত্র আনন্দ বিনোদনের জন্য নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে স্মরণ করার একটি প্রয়াস। আমাদের লক্ষ্য হলো পরিবার, বন্ধু ও প্রিয়জনদের নিয়ে একত্রে এই আনন্দ ভাগ করে নেয়া।

বিস্তারিত জানতে কল করুন 01713332661 অথবা ভিজিট করুন https://www.facebook.com/share/17g7821qBV/

-B

Share this post



Also on Bangladesh Monitor